প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তরুণের মৃত্যু, মরদেহ দেশে আনার অপেক্ষা
রনি শেখ, ✅ গণমাধ্যম কর্মী ||
দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তরুণের মৃত্যু, মরদেহ দেশে আনার অপেক্ষাসংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে মো. এনামুল হোসেন (২০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের মো. দেলশাদ হোসেন ও মোছা. আকলিমা বেগম দম্পতির ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ২০ বছর বয়সেই পরিবারের মুখে হাসি ফোটাতে এবং ভাগ্যের চাকা ঘোরাতে দুবাই পাড়ি জমিয়েছিলেন এনামুল। সেখানে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এদিকে এনামুলের আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবা ও স্বজনরা এখন দিশেহারা।পরিবারের সদস্যরা জানিয়েছেন, এনামুলের মরদেহ এখনো দুবাইয়ে রয়েছে। আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রিয় সন্তানের মরদেহটি শেষবারের মতো দেখতে এবং নিজ গ্রামে দাফন করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব