প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে পরিবর্তন, প্রজ্ঞাপন জারিনিজস্ব প্রতিবেদক, ডিমলা, নীলফামারী:ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবিতে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে ‘দফাদার’ এর পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ এর পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ ব্যবহার করা হবে।রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করা হয়েছে।সংশোধনী অনুযায়ী, মূল বিধিমালার সর্বত্র ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপনের মূল বিষয়:দফাদার → এখন গ্রাম পুলিশ প্রধানমহল্লাদার → এখন গ্রাম পুলিশআইন: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এবং বিধিমালা ২০১৫ সংশোধনকার্যকারিতা: অবিলম্বেস্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশদের পদবি পরিবর্তনের দাবি ছিল। এই পরিবর্তনে তাদের সামাজিক মর্যাদা ও মনোবল বাড়বে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব