প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৬ কিশোর আটক, দুজনের কাছে ইয়াবা উদ্ধার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
রাতের বেলায় উদ্দেশ্যহীন ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান অব্যাহতচাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ সময় আটক দুই কিশোরের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক ছয় কিশোরকে থানায় নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দুই কিশোরের কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।অপর চার কিশোরকে রাতের বেলায় ঘোরাফেরার কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। অভিভাবকরা ভবিষ্যতে সন্তানদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং রাতের বেলায় অযাচিতভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখার বিষয়ে পুলিশকে আশ্বস্ত করেন।পরবর্তীতে আটক চার কিশোরের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়।শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের মাদকাসক্তি, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ও রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে এনে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরাতে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব