প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
জাতীয় যুব দিবসে শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মোঃ রেজাউল করিম , সংবাদদাতা ||
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়েডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাসের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অসিম বরণ তালুকদার, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলা উদ্দিন, সহকারী শিক্ষক আলীমূল ইসলাম, ইসহাক আহমদ, নজরুল ইসলাম, এরশাদ আলী, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ও উপজেলার নাজির আবু বকর সিদ্দিক সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব