প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বেনাপোলে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৫
মোঃ মিলন ||
ওসি শহীদ তিতুমীরের কঠোর বার্তা: নাশকতার পরিকল্পনাকারীদের কোনো ছাড় নয়, অপরাধীদের আইনের আওতায় আনা হবেযশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্যসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।বুধবার (৪ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— সাদীপুর গ্রামের সুলতান আহমদ বাবু মেম্বারের ছেলে মো. সাকিব আহম্মেদ (৩০)। তিনি বেনাপোল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত। অপরজন দক্ষিণ বারপোতা গ্রামের মো. জাহিদুল ইসলাম ডালিম (৪৭)।এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— ভবেরবেড় গ্রামের মো. রেহান (২৮), সাদীপুর গ্রামের মো. জুলমিরাজ হোসেন ওরফে জুলমিরাদ রহমান (২৯) এবং বড় আঁচড়া গ্রামের কুদ্দুস (২৪)।পুলিশ সূত্রে জানা যায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।পরে গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ নভেম্বর) পুলিশি পাহারায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, “বেনাপোলে কোনো নাশকতার পরিকল্পনাকারীর ঠাঁই হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।”তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না।বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব