প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান ৩ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামিকে গ্রেফতার করেছে।(ওসি) মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আইয়ুব খান সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। ০৪/১১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর সাকিনস্থ নির্ঝন রেস্টুরেন্ট থেকে প্রায় ১০০ গজ পূর্বে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে আসামি মোঃ নাজমুল হোসেন তরুণ (২৩)-কে গ্রেফতার করা হয়।আসামির পিতা- মোঃ ছালেহ আহম্মদ, মাতা- নাছিমা বেগম, সাং- নবাবপুর (বসু বাড়ী, ০২ নং ওয়ার্ড, সূচীপাড়া উত্তর ইউপি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ০৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৫, তারিখ- ০৪ নভেম্বর ২০২৬; জিআর নং-৩৪৮, তারিখ- ০৪ নভেম্বর ২০২৬; সময়- ২০:৩০ ঘটিকা; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব