প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
চন্দনাইশ হাসপাতালে অ্যাম্বুলেন্স সংকট: এমপির হস্তক্ষেপ কামনা
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চন্দনাইশ (চট্টগ্রাম) - চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি অ্যাম্বুলেন্স বরাদ্দ না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থাপনায় অন্তত একটি অ্যাম্বুলেন্স অস্থায়ীভাবে ভাড়ার মাধ্যমে চালু করার জন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের নিকট বিনীত আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স না থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন উপজেলার সাধারণ মানুষ। বিশেষ করে গর্ভবতী মা, সড়ক দুর্ঘটনায় আহত ও হৃদরোগে আক্রান্ত রোগীদের দ্রুত চট্টগ্রাম শহরে পাঠানো যাচ্ছে না। এ অবস্থায় জনস্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব