প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
কচুয়ায় গেটের তালা ভেঙে ডিসকভার মোটরসাইকেল চুরি, সিসি ক্যামেরায় চোরের ছবি ধরা, শনাক্তকারীকে পুরস্কার ঘোষণা
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া মজুমদার বাড়ি থেকে গেটের তালা ভেঙে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোর।বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেলের মালিক সোহরাব মজুমদার বাড়ির ভেতরে মজুমদার বাড়ির গেটে তালা দেওয়া ছিল। চোর প্রথমে কেচি গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে, পরে মোটরসাইকেলের গার্ড লক ভেঙে গাড়িটি বের করে নিয়ে যায়।চুরি হওয়া মোটরসাইকেলটির নম্বর চাঁদপুর হ - ১১-৭৭১৮ (ডিসকভার ১২৫ সিসি)*।এই চুরির পুরো ঘটনাটি বাড়ির সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক গেট ভেঙে ভেতরে ঢুকে মোটরসাইকেলটি নিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ভিডিও দেখেও এখন পর্যন্ত কেউ এই ছেলেটিকে চিনতে পারছে না।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সারাদিন ডুমুরিয়া বাজারে ও আশেপাশে এই ছেলেটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সে আগে থেকেই বাড়িটি রেকি করে রেখেছিল।এ বিষয়ে মোটরসাইকেলের মালিক সোহরাব মজুমদার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম জানান, "যেহেতু চোরকে সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে, আমরা তদন্তের মাধ্যমে অতি শীঘ্রই তাকে গ্রেফতার করবো।"গাড়ির মালিক সোহরাব মজুমদার বলেন, "যারা এই ছবি বা ভিডিওটি দেখছেন, প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে ব্যক্তি এই চোরের পরিচয় দিতে পারবে, তার জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।"এলাকাবাসীকে এই যুবককে চিনতে পারলে দ্রুত কচুয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব