প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
গণ অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে গজারিয়ার বিশাল বহর, পল্টনে সাংগঠনিক শক্তির জানান
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে গণ অধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত কেন্দ্রীয় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশে বিশাল কর্মী-সমর্থক বহর নিয়ে যোগ দিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গণ অধিকার পরিষদ।
মো. শাকিল প্রধানের পাঠানো তথ্যচিত্রে।শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক হাসান আল মামুন।কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই গজারিয়া উপজেলা গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে পল্টন এলাকায় জড়ো হতে থাকেন। গজারিয়া উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং সুশৃঙ্খল অংশগ্রহণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।এ সময় গজারিয়া উপজেলা গণ অধিকার পরিষদের নেতা ও মুন্সীগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক আবু তাহের বলেন, “জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গজারিয়াবাসী সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কেন্দ্রের যেকোনো নির্দেশনা বাস্তবায়ন এবং আগামী দিনে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গজারিয়া উপজেলা গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”সমাবেশ শেষে পল্টন মোড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে গজারিয়া উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
গণ অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচিতে গজারিয়া উপজেলা শাখার এই ব্যাপক অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক তৎপরতা ও ঐক্যবদ্ধ অবস্থানের জানান দিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব