প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
গৌরবময় ভূমিকা রেখে চলেছে দিনাজপুরের মেসার্স এম.এম বিক্স উন্নতমানের ইট উৎপাদন ও আধুনিকায়নে নতুন মাইলফলক
মোঃ আহসানুজ্জামান, সংবাদদাতা ||
দেশের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ খাতের অগ্রযাত্রায় টেকসই এবং মানসম্মত ইট সরবরাহের মাধ্যমে গৌরবময় ভূমিকা রেখে চলেছে দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মেসার্স এম.এম ব্রিকস্ (চিমনি কোড: M.M.B)। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে এক নতুন মাইলফলক অর্জন করেছে।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত এই ইটের ভাটাটি শুরু থেকেই পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণসামগ্রী উৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আধুনিক চিমনি ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত এখানকার প্রতিটি ইট মজবুত ও টেকসই হওয়ায় ভবন নির্মাণে প্রকৌশলী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।প্রতিষ্ঠানের কর্ণধার ও সংশ্লিষ্টরা জানান, "দেশের ক্রমবর্ধমান নির্মাণ খাতের চাহিদা মেটাতে আমরা সর্বদাই মান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছি। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।স্থানীয় সচেতন মহল মনে করছেন, মেসার্স এম.এম ব্রিকস্ কেবল বাণিজ্যিক সফলতাই অর্জন করছে না, বরং এলাকার বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। উন্নতমানের ইট সাশ্রয়ী মূল্যে সরবরাহের এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের নির্মাণ শিল্পে আরও বেশি দূর এগিয়ে যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব