প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
শাহরাস্তিতে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়া এলাকায় দেলোয়ার হোসেন প্রধানীয়ার কাঠের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) নিজাম উদ্দিন ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহাগ হোসেন (২৬), পিতা শাহ জাহান, সাং আকানিয়া, কচুয়া, চাঁদপুর; বর্তমানে হাজীগঞ্জের আলীগঞ্জ বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন। অপরজন মো. ইয়াছিন (২৩), পিতা মিজানুর রহমান, সাং লাউকড়া, হাজীগঞ্জ, চাঁদপুর; বর্তমানে হাজীগঞ্জের মমিন রোডের পাটোয়ারী ভিলার একটি ভাড়া বাসায় বসবাস করেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৬, তারিখ ৬ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৩৪৯।
পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব