প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচনে নজরুল-আফরান-আমজাদের বিজয়
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সিগঞ্জের গজারিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৮-এ গুরুত্বপূর্ণ তিনটি পদে বিজয় অর্জন করেছেন মোহাম্মদ আরফিন ও নজরুল ইসলাম শেখ প্যানেলের প্রার্থীরা।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন বিজয়ী হয়েছেন।নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম শেখের ব্যালট নম্বর ছিল ২। অন্যদিকে, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেনের ব্যালট নম্বর ছিল ১।বিজয়ী হওয়ার পর তিন প্রার্থী তাঁদের প্রতি আস্থা ও সমর্থন জানানো সাংবাদিক সহকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।তাঁরা বলেন, এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সাংবাদিক সহকর্মীদের ভালোবাসা, ঐক্য ও আস্থার প্রতিফলন। গজারিয়া প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় তাঁরা সম্মিলিতভাবে কাজ করতে চান।এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে প্রেস ক্লাবকে আরও শক্তিশালী, কার্যকর ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিজয়ীরা।
গজারিয়া প্রেস ক্লাবের নির্বাচনে তিন গুরুত্বপূর্ণ পদে তাঁদের বিজয়ে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব