Background
Featured Image
২৮ সেপ্টেম্বর ২০২৬
JANATARONLINEPRESSCLUB.COM
বিস্তারিত কমেন্টে

নবীনগরে এবার আওয়ামীলীগ সভাপতি সত্য দাস গ্রেপ্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির এক সভাপতিকে এবার গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সত্য রঞ্জন দাস ৫৮। তিনি নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভোলাচং আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য। রবিবার ২৭ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আওয়ামীলীগ নেতা সত্য রঞ্জনের ভ্রাতুষ্পুত্র পিন্টু দাস জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও তার কাকা সত্য রঞ্জন ভোলাচং বাজারে অবস্থিত নিজস্ব ফার্মেসীতে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। সেসময় আনুমানিক রাত ৯ টার দিকে নবীনগর থানার পুলিশ এসে তাকে সত্য আটক করে নবীনগর থানায় নিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে, আবারও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতংক ছড়িয়ে পড়ে। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী আজ সকালে বলেন,'সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।' তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ধরণের গ্রেপ্তার অব্যাহত থাকবে।

© 2025 Tech Taranga (All Rights Reserved).