জনতার অনলাইন প্রেস ক্লাব
সক্রিয়
এম এ মান্নান,(সাংবাদিক)

এম এ মান্নান,(সাংবাদিক)

মোট পাঠক ২.২ হাজার
প্রকাশিত সংবাদ ২৮+
ছয় দফা দাবিতে চৌগাছায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের অবস্থান কর্মসূচি এম এ মান্নান, চৌগাছা যশোর: ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর  সকাল ১০টায় ইসলামী ব্যাংকের চৌগাছা শাখার সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, চৌগাছা, যশোর’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আজাদ হোসাইন, সাবেক কমিশনার আব্দুর রহমান, মাস্টার আব্দুস সালাম, আবুল খায়ের ও সহকারী প্রভাষক দিরাজুল ইসলাম সহ প্রমুখ।  এতে ব্যাংকের নারী গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া, অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির চুক্তি নবায়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা, দালালচক্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ব্যাংকসংক্রান্ত অনিয়মের বিচার ও আইনি ব্যবস্থা নিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন। গ্রাহক ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। চলমান সংকটে গ্রাহকদের মধ্যে যেন আমানত নিয়ে অনিশ্চয়তা তৈরি না হয় এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা অব্যাহত থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের দাবিগুলো দ্রুত বিবেচনার আহ্বান জানান তারা।
সারাদেশ ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চৌগাছা কামিল মাদ্রাসায় উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ এম এ মান্নান, চৌগাছা যশোর : যশোরের চৌগাছা কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড. আলা উদ্দিন, গভর্নিং বডির সদস্য ড. আঃ শুকুর এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। এ সময় মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক আতিকুর রহমান, প্রভাষক সামছুর রহমান, প্রভাষক ফরিদ উদ্দিন, প্রভাষক আবুল বাশার, প্রভাষক ইমরান হোসেন, প্রভাষক ফয়সাল আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার মুহাদ্দিস শহিদুল্লাহ।