মুন্সীগঞ্জের ভিটি হোগলা এলাকায় রুহুল আমিন শাহ মাজারের ভেতরে চাঞ্চল্যকর জাহিদ বেপারী হত্যা মামলার প্রধান আসামি ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।হত্যাকাণ্ডের ঘটনাপুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন ভিটি হোগলা এলাকার রুহুল আমিন শাহ মাজারের ভেতরে পূর্বশত্রুতা ও ব্যক্তিগত বিরোধের জেরে জাহিদ বেপারীকে (পিতা: মৃত তোতা, সাং: ভিটি হোগলা, মুন্সীগঞ্জ) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৫(১১)২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।বিশেষ অভিযান ও প্রধান আসামি গ্রেফতারপরবর্তীতে মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মো. ইমরান আহম্মেদ পিপিএমের নেতৃত্বে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল তদন্তে নামে।গোয়েন্দা তথ্য ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রধান আসামি ফরিদকে (৫০), পিতা: সালাম বেপারী, সাং: ভিটি হোগলা, মুন্সীগঞ্জকে শনাক্ত করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানাধীন কালশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে আসামি ফরিদ নিজের মুখের দাড়ি কেটে পরিচয় আড়াল করে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার, আদালতে স্বীকারোক্তিগ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে জব্দ করে পুলিশ।পরবর্তীতে গ্রেফতার আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।