জনতার অনলাইন প্রেস ক্লাব

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

      তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব

ঢাকা থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য COP31 সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন তিনি। সম্মেলনের ১২ নভেম্বরের অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ তুলে ধরার বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি, পরিবেশগত চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেতে পারে।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধিঃজলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বঢাকা থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনীতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য COP31 সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন তিনি। সম্মেলনের ১২ নভেম্বরের অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ তুলে ধরার বিষয়গুলো সম্মেলনে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের জলবায়ু পরিস্থিতি, পরিবেশগত চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেতে পারে।সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।প্রধানমন্ত্রীর এই সফর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 0:00
1.0x