মেহেরপুর শ্যামপুর ইউনিয়নের ডিলার মেসার্স পলাশ এন্টারপ্রাইজ এর পন্য বাজার জাতের টাকা নিয়ে দুই ডি এস আর উধাও এমনটাই অভিযোগ করেছেন শ্যামপুর ইউনিয়নের ডিলার মেসাস পলাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ পলাশ ।তার অভিযোগ প্রতিদিনের ন্যায় ডিলার পয়েন্ট থেকে বাজারে পন্য ডেলিভারি করার জন্য দুই ডি এস আর গাড়ীতে করে পন্য নিয়ে ডেলিভারি করে ডিলার পয়েন্টের সামনে ডেলিভারি গাড়ী রেখে টাকা নিয়ে উধাও হয়ে যায় । ঘটনা সুত্রে আরো জানা যায় মেসার্স পলাশ এন্টারপ্রাইজ প্রাণ কোম্পানি সহ কয়েকটা গ্রুপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন কোম্পানির চাহিদা মোতাবেক মেহেরপুর জেলা এবং গাংনী উপজেলার বিভিন্ন দোকানে পন্য সরবরাহ করে থাকেন ।
গত ২২ সেপ্টেম্বর সকালে ডেলিভারি ম্যান রাজিব পিতা রসিদ শ্যামপুর ও নাঈম পিতা ইমাদুল শ্যামপুর ডিলার পয়েন্ট থেকে ১৩৮৫২০ টাকার পণ্য নিয়ে ডেলিভারির পণ্য সরবরাহর উদ্দেশে মার্কেটে বের হয়ে যায় ঐদিন সারাদিন কয়েকবার ডিলার ফোনে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন বন্ধ করে রাখে ।
অনেক রাত হয়ে গেলে তারা ডিলার পয়েন্টে ফিরে না আসায় ,ডিলার চিন্তিত হয়ে পড়ে ।এবং বিষয়টি স্থানীয়দের জানায় ।পরবর্তীতে গভীর রাতে অভিযুক্ত রাজিব ও নাঈম ডিলার পয়েন্ট থেকে কিছুটা দূরে গাড়িটা ফেলে রেখে চলে যায় । বিষয়টি নিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে ঘটনা তাদের খুলে বললে তারা পরিবার থেকে টাকা পয়সা পরিশোধ করে দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত ডিলারের খোয়া যাওয়া টাকা ফেরৎ পায় নাই । ডিলার পলাশ আরো বলেন ঘটনার পর থেকেই উল্টো আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে চলেছে দুই ডি এস আর এর পরিবার । ডেলিভারি ম্যান রাজিব ও নাঈম আত্মগোপনে থাকায় আমি মেহেরপুরে কোর্টে মামলা দায়ের করেছি ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত