চিরিরবন্দরে ফুলপুর জনসংগঠনের ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষরখাসজমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগমোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর। খাসজমিতে ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণে এনজিও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর সহযোগিতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের ফুলপুর গ্রামে ফুলপুর জনসংগঠনের ঘোষণা ও সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ফুলপুর গ্রামে ১৩০ জন নারী-পুরুষ সদস্যের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি নারী সমিতি ও দুটি পুরুষ সমিতির সমন্বয়ে ফুলপুর জনসংগঠন গঠিত হয়।ভূমিহীন মানুষের সংগঠিত শক্তি বৃদ্ধি, সরকারি খাসজমিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এ জনসংগঠনের ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাজী ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস এবং চিরিরবন্দর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি ফৈজুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়, গ্রাম সহায়ক পলাশ চন্দ্র রায় ও এস এম ফিরোজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ খালেদা বেগম এবং সঞ্চালনা করেন মাহমুদুল হাসান।আলোচনায় বক্তারা বলেন, ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিশেষ করে সরকারি খাসজমি ও খাসজলমহলে প্রকৃত ভূমিহীনদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জনসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জনসংগঠনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ধরনের সংগঠিত উদ্যোগের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।প্রচারে: চিরিরবন্দর সমাচার
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।