জনতার অনলাইন প্রেস ক্লাব

জাতীয়

১৭ পয়সার জায়গায় ৯৪ পয়সা বাড়লো শাহী সার্ভিস

সারা দেশে যখন হইচই তখনই শাহী এবং জোনাকি পরিবহনের শুরু হয় নতুন কাহিনী। চট্টগ্রাম থেকে লক্ষীপুরের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার যেখানে ঢাকার দূরত্ব লক্ষীপুর থেকে 175 কিলোমিটার সরকার নির্ধারিত ভাড়া রেট থেকে প্রায় এক টাকা বাড়িয়ে নিচ্ছে প্রতি কিলোমিটারে। যেখানে লক্ষীপুর থেকে সরাসরি চট্টগ্রাম যেতে পারে না কোন নদী অথবা সেতু টোল। ৩.৩৩ শতাংশ টাকা নিয়ে যাচ্ছে প্রতি কিলোমিটারে শাহী এবং জোনাকি পরিবহন মালিক । এ বিষয়ে হস্তক্ষেপ করার মত আইনি কোন ব্যবস্থা হয়নি। বর্তমান অর্থনৈতিক বাজারে তেলের দাম বাড়তি হওয়ার পরে শাহী জোনাকি আবার দাম বাড়ালো। প্রশাসনের কাছে অনুরোধ বিষয়টা খতিয়ে দেখার জন্য। সাধারণ জনতা হয়রানি হচ্ছে এবং বেশি টাকা ভাড়া নিয়ে তাদেরকে ঠকাচ্ছে। আমরা দেখে আসছি শাহী সার্ভিসের বর্তমান ভাড়ার মূল্য।ডিজেলের দাম বৃদ্ধির কারনে শাহী সার্ভিসের এসি এবং নন এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে....নিম্নে ভাড়ার তালিকা দেওয়া হলো -নন এসি চট্টগ্রাম থেকে চৌমুহনী -৪৩০ টাকা।চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর -৫০০ টাকা চট্টগ্রাম থেকে রায়পুর -৫৫০ টাকাচট্টগ্রাম থেকে ফরিদগঞ্জ -৬২০ টাকাচট্টগ্রাম থেকে মজুচৌধুরীর ঘাট-৫৫০ টাকা।চট্টগ্রাম থেকে রামগতি -৬০০ টাকাএসিচট্টগ্রাম থেকে চৌমুহনী -৫০০ টাকাচট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর - ৫৫০ টাকা চট্টগ্রাম থেকে রায়পুর -৬০০ টাকাচট্টগ্রাম থেকে ফরিদগঞ্জ -৬৫০ টাকাচট্টগ্রাম থেকে মজুচৌধুরীর ঘাট -৬০০ টাকা।এদিকে দেখা যাচ্ছে ,দূরপাল্লার বাস ভাড়া গড়ে ৭.৬২% বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের (ডিজেল) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারা দেশে দূরপাল্লা এবং মহানগরের বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে।নতুন সমন্বয় অনুযায়ী ভাড়ার বিবরণ নিচে দেওয়া হলো:দূরপাল্লার বাস: প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১৭ টাকা। শতাংশের হিসাবে এটি প্রায় ৭.৬২% বৃদ্ধি।ঢাকা ও চট্টগ্রাম মহানগর: বড় বাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে, যা কাগজের কলমে প্রায় ৬.৭২% বৃদ্ধি।মিনিবাস (ঢাকা ও চট্টগ্রাম): প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৯ পয়সা করা হয়েছে।বিশেষ দ্রষ্টব্য: সরকারের এই নতুন নির্ধারিত ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত সাধারণ (নন-এসি) বাসের ক্ষেত্রে প্রযোজ্য। এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। তবে আরামদায়ক ভ্রমণের জন্য যেসব দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০টি করা হয়েছে, সেসব বাসে আসন প্রতি ভাড়ার পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি বাড়তে পারে। দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭দেশে জ্বালানির দাম বৃদ্ধির পর দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। 

১৭ পয়সার জায়গায় ৯৪ পয়সা বাড়লো শাহী সার্ভিস