জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

মোঃ রফিকুল ইসলাম রিয়াজ, বাঘাইছড়ি

বাঘাইছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বাঘাইছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
উপজেলা হল রুম, বাঘাইছড়ি

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মজুমদার, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমাবেশ চাকমা এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা, স্বনির্ভরতা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সমবায়ীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বাঘাইছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন মজুমদার, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমাবেশ চাকমা এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব, পারস্পরিক সহযোগিতা, স্বনির্ভরতা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সমবায়ীরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বাঘাইছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
0:00 0:00
1.0x