জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

মুন্সীগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনপিবি নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুমের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এনটিভির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. লিটন আহমেদ, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমিত সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ, বাংলা টিভির জেলা প্রতিনিধি রুবেল মাদবর, আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো. নাদিম হোসাইন এবং মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল এস টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহানাজ বেগম হিরা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

“আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে এনপিবি নিউজ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। তাঁরা আশা প্রকাশ করেন, পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে এনপিবি নিউজ ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এনপিবি নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুমের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এনটিভির জেলা প্রতিনিধি মাইনুদ্দিন সুমন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. লিটন আহমেদ, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি শুভ ঘোষ, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমিত সুমন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ, বাংলা টিভির জেলা প্রতিনিধি রুবেল মাদবর, আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো. নাদিম হোসাইন এবং মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল এস টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহানাজ বেগম হিরা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।“আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার মাত্র এক বছরের মধ্যে এনপিবি নিউজ পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। তাঁরা আশা প্রকাশ করেন, পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে এনপিবি নিউজ ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে।”

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।
0:00 0:00
1.0x