চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে দুটি মোটরসাইকেলে করে আসা পাঁচজনের একটি দল ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮)-কে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ ইমতিয়াজ নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তার স্ত্রী সূচির অভিযোগ, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে তার স্বামীকে গুলি করেছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত