জনতার অনলাইন প্রেস ক্লাব

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্কাউটস ইউনিফর্ম বিতরণ এবং নারীর অগ্রযাত্রা নিয়ে সেমিনারে অংশগ্রহণ

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক


মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মা সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

পরবর্তীতে সকাল ১১টায় সোনালী মার্কেট সংলগ্ন পুরাতন থানা ভবনে গজারিয়া স্কাউটস ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্কাউটস ইউনিফর্ম বিতরণ করেন। পরে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।

দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এরপর বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. শরীফা সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দিনব্যাপী প্রতিটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং মা সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।পরবর্তীতে সকাল ১১টায় সোনালী মার্কেট সংলগ্ন পুরাতন থানা ভবনে গজারিয়া স্কাউটস ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্কাউটস ইউনিফর্ম বিতরণ করেন। পরে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এরপর বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. শরীফা সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিনব্যাপী প্রতিটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক
0:00 0:00
1.0x