জনতার অনলাইন প্রেস ক্লাব

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রংপুরে সচেতনতামূলক আয়োজন

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রংপুরে সচেতনতামূলক আয়োজন
বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ — সুস্থ জীবন, সক্রিয় জীবন।

আজ ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুর জেলা ফিজিওথেরাপিস্ট পরিষদের আয়োজনে রংপুর সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

এ বছরের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য— “হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যক্রমের ভূমিকা।”

দিবসটি উপলক্ষে আয়োজকরা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যক্রম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত রোগীদের দ্রুত ও কার্যকর পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা তুলে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শারীরিক কার্যক্রম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে আক্রান্ত রোগীদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ পুনর্বাসনমূলক চিকিৎসা ব্যবস্থা।

আয়োজকদের প্রত্যাশা, বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রংপুরে সচেতনতামূলক আয়োজন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আজ ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুর জেলা ফিজিওথেরাপিস্ট পরিষদের আয়োজনে রংপুর সিভিল সার্জন কার্যালয়ে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।এ বছরের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য— “হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা ও পুনর্বাসনে ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যক্রমের ভূমিকা।”দিবসটি উপলক্ষে আয়োজকরা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যক্রম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত রোগীদের দ্রুত ও কার্যকর পুনর্বাসনে ফিজিওথেরাপির ভূমিকা তুলে ধরা হয়।বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শারীরিক কার্যক্রম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে আক্রান্ত রোগীদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ পুনর্বাসনমূলক চিকিৎসা ব্যবস্থা।আয়োজকদের প্রত্যাশা, বিশ্ব ফিজিওথেরাপি দিবসের এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রংপুরে সচেতনতামূলক আয়োজন
0:00 0:00
1.0x