জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে মন্ত্রী বরাবরে সাংবাদিক জিকুর লিখিত অভিযোগ

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে মন্ত্রী বরাবরে সাংবাদিক জিকুর লিখিত অভিযোগ

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মোহাম্মদ শামসুল আলমের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন এটিএন টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুল হক খান জিকু। অভিযোগের তদন্ত করে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর দেওয়া লিখিত অভিযোগে মাহফুজুল হক খান জিকু উল্লেখ করেন, গত ১৭ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের সেবাসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে তিনি সেখানে যান। পরে রোগীদের দুর্ভোগের বিষয়ে কথা বলতে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের মুঠোফোনে যোগাযোগ করেন।

অভিযোগপত্রে তিনি দাবি করেন, কথোপকথনের একপর্যায়ে ভারপ্রাপ্ত পরিচালক তাঁর সঙ্গে অপমানজনক ভাষায় কথা বলেন। এ সময় তাঁকে উদ্দেশ করে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে ফোনকলটি কেটে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মাহফুজুল হক খান জিকুর ভাষ্য অনুযায়ী, কথোপকথনের সময় তাঁর মুঠোফোনের লাউডস্পিকার চালু ছিল। ফলে পাশে থাকা সহকর্মী সাংবাদিক ও রোগীর স্বজনেরা বিষয়টি শুনতে পান। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিব্রত ও অপমানিত হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।

লিখিত আবেদনে তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তার আচরণে এর আগেও সাধারণ মানুষ ও সাংবাদিকেরা অপমানিত হয়েছেন। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান পাননি বলে তিনি আবেদনে উল্লেখ করেন।

অভিযোগকারী তাঁর আবেদনে ঘটনাটি তদন্ত করে অভিযোগের বিষয়ে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে মন্ত্রী বরাবরে সাংবাদিক জিকুর লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মোহাম্মদ শামসুল আলমের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন এটিএন টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুল হক খান জিকু। অভিযোগের তদন্ত করে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর দেওয়া লিখিত অভিযোগে মাহফুজুল হক খান জিকু উল্লেখ করেন, গত ১৭ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের সেবাসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে তিনি সেখানে যান। পরে রোগীদের দুর্ভোগের বিষয়ে কথা বলতে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের মুঠোফোনে যোগাযোগ করেন।অভিযোগপত্রে তিনি দাবি করেন, কথোপকথনের একপর্যায়ে ভারপ্রাপ্ত পরিচালক তাঁর সঙ্গে অপমানজনক ভাষায় কথা বলেন। এ সময় তাঁকে উদ্দেশ করে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে ফোনকলটি কেটে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।মাহফুজুল হক খান জিকুর ভাষ্য অনুযায়ী, কথোপকথনের সময় তাঁর মুঠোফোনের লাউডস্পিকার চালু ছিল। ফলে পাশে থাকা সহকর্মী সাংবাদিক ও রোগীর স্বজনেরা বিষয়টি শুনতে পান। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিব্রত ও অপমানিত হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।লিখিত আবেদনে তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তার আচরণে এর আগেও সাধারণ মানুষ ও সাংবাদিকেরা অপমানিত হয়েছেন। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান পাননি বলে তিনি আবেদনে উল্লেখ করেন।অভিযোগকারী তাঁর আবেদনে ঘটনাটি তদন্ত করে অভিযোগের বিষয়ে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের বিরুদ্ধে মন্ত্রী বরাবরে সাংবাদিক জিকুর লিখিত অভিযোগ
0:00 0:00
1.0x