শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ২২২, মধ্য বাসাবোয় অবস্থিত ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সোসাইটির প্রকল্প উপদেষ্টা আলী নিয়ামত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ফখরুল আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, ড. পলাশ কর্মকারসহ সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
সভায় বক্তারা ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রসার এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রমের সম্ভাবনা নিয়েও মতামত তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা আক্তার ক্যান্সার সচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. সৈয়দ হুমায়ুন কবীর অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করায় উপস্থিত অতিথি, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত