জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

লৌহজংয়ে কাউসার তালুকদারের উদ্যোগে ১০ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

 লৌহজংয়ে কাউসার তালুকদারের উদ্যোগে ১০ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে অসচ্ছল চক্ষুরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার তালুকদারের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে ১০ জন রোগীর সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার রাতে শ্রীনগরের স্বপ্ন আই কেয়ার সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এসব অপারেশন করা হয়। এর আগে কুমারভোগ খেলার মাঠে আয়োজিত ফ্রি চক্ষু শিবিরে কুমারভোগসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের রোগীদের চোখ পরীক্ষা,চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় রোগী বাছাই করা হয়।ওই চক্ষু শিবির থেকেই পর্যায়ক্রমে ২০০ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০ জনের অপারেশনের মধ্য দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

কাউসার তালুকদার বলেন,আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ২০০ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেব। প্রথম ১০ জনের অপারেশনের মাধ্যমে সেই কার্যক্রম শুরু হলো।এখন থেকে প্রতি সপ্তাহে ১০ জন করে রোগীর অপারেশন সম্পন্ন করা হবে,ইনশাআল্লাহ।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য,কাউসার তালুকদার ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।স্বপ্ন আই কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা:মো:আসাদুজ্জামান বলেন,এ ধরনের মানবিক উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো রোগী যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন,সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

অপারেশন পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ডা:মো:আসাদুজ্জামান (এমবিবিএস,এফসিপিএস-চক্ষু)। তাঁকে সহযোগিতা করেন ডা.শারমিন জাহান (এমএস-চক্ষু) ও ডা:মোছাদ্দেক নান্না মিয়া।এ সময় মোহাম্মদ জলিল ফকির,মো:সোহাগ বেপারী,মোহাম্মদ শাহিন খান,মোহাম্মদ নজরুল শেখ ও মো: আলতাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে ২০০ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করার এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ চক্ষু চিকিৎসার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লৌহজংয়ে কাউসার তালুকদারের উদ্যোগে ১০ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে অসচ্ছল চক্ষুরোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার তালুকদারের উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে ১০ জন রোগীর সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার রাতে শ্রীনগরের স্বপ্ন আই কেয়ার সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এসব অপারেশন করা হয়। এর আগে কুমারভোগ খেলার মাঠে আয়োজিত ফ্রি চক্ষু শিবিরে কুমারভোগসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের রোগীদের চোখ পরীক্ষা,চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় রোগী বাছাই করা হয়।ওই চক্ষু শিবির থেকেই পর্যায়ক্রমে ২০০ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ১০ জনের অপারেশনের মধ্য দিয়ে কার্যক্রমটির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।কাউসার তালুকদার বলেন,আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ২০০ জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করিয়ে দেব। প্রথম ১০ জনের অপারেশনের মাধ্যমে সেই কার্যক্রম শুরু হলো।এখন থেকে প্রতি সপ্তাহে ১০ জন করে রোগীর অপারেশন সম্পন্ন করা হবে,ইনশাআল্লাহ।চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য,কাউসার তালুকদার ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।স্বপ্ন আই কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা:মো:আসাদুজ্জামান বলেন,এ ধরনের মানবিক উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো রোগী যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন,সে লক্ষ্যেই আমরা কাজ করছি।অপারেশন পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ডা:মো:আসাদুজ্জামান (এমবিবিএস,এফসিপিএস-চক্ষু)। তাঁকে সহযোগিতা করেন ডা.শারমিন জাহান (এমএস-চক্ষু) ও ডা:মোছাদ্দেক নান্না মিয়া।এ সময় মোহাম্মদ জলিল ফকির,মো:সোহাগ বেপারী,মোহাম্মদ শাহিন খান,মোহাম্মদ নজরুল শেখ ও মো: আলতাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে ২০০ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করার এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ চক্ষু চিকিৎসার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে কাউসার তালুকদারের উদ্যোগে ১০ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন
0:00 0:00
1.0x