জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাস্থ্য ও চিকিৎসা

স্বাস্থ্য ও চিকিৎসা

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিশুদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিশুদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিশুদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম
ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিশুদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণ এবং উপজেলা অফিসার্স ক্লাবে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পুনর্বাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, সমবায় কর্মকর্তা বিদুভূষণ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রী উজ্জ্বল কুমার রায়, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু এবং উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, সদস্য সচিব আব্দুল লতিফ এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের সুস্থ রাখতে ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তোলা জরুরি।

তাঁরা আরও বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে এ অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশুদের নিয়মিত সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি সর্বস্তরে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিশুদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণ এবং উপজেলা অফিসার্স ক্লাবে এসব কর্মসূচি পালন করা হয়।সকালে উপজেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান।এ সময় উপস্থিত ছিলেন পুনর্বাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, সমবায় কর্মকর্তা বিদুভূষণ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রী উজ্জ্বল কুমার রায়, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু এবং উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।পরে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আব্দুল মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, সদস্য সচিব আব্দুল লতিফ এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।আলোচনা সভায় বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিশুদের সুস্থ রাখতে ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। তাঁরা আরও বলেন, হাত ধোয়ার অভ্যাস শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে এ অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিশুদের নিয়মিত সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে উৎসাহিত করার পাশাপাশি সর্বস্তরে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিশুদের শেখানো হলো হাত ধোয়ার সঠিক নিয়ম
0:00 0:00
1.0x