চিরিরবন্দরে ফুলপুর জনসংগঠনের ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর
খাসজমিতে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগ
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
খাসজমিতে ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণে এনজিও কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ)-এর সহযোগিতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের ফুলপুর গ্রামে ফুলপুর জনসংগঠনের ঘোষণা ও সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ফুলপুর গ্রামে ১৩০ জন নারী-পুরুষ সদস্যের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি নারী সমিতি ও দুটি পুরুষ সমিতির সমন্বয়ে ফুলপুর জনসংগঠন গঠিত হয়।
ভূমিহীন মানুষের সংগঠিত শক্তি বৃদ্ধি, সরকারি খাসজমিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এ জনসংগঠনের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাজী ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস এবং চিরিরবন্দর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি ফৈজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়, গ্রাম সহায়ক পলাশ চন্দ্র রায় ও এস এম ফিরোজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ খালেদা বেগম এবং সঞ্চালনা করেন মাহমুদুল হাসান।
আলোচনায় বক্তারা বলেন, ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত উদ্যোগের কোনো বিকল্প নেই। বিশেষ করে সরকারি খাসজমি ও খাসজলমহলে প্রকৃত ভূমিহীনদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জনসংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন নাগরিক অধিকার প্রতিষ্ঠায় জনসংগঠনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ ধরনের সংগঠিত উদ্যোগের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
প্রচারে: চিরিরবন্দর সমাচার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত