জনতার অনলাইন প্রেস ক্লাব

আত্মহত্যা

রাঙ্গুনিয়া লেখে পড়ে মাদ্রাসা ছাত্রে মৃত্যু

রাঙ্গুনিয়ায় খালে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর খালে পড়ে মুহাম্মদ মিনহাজ (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের ম/র্মা/ন্তি/ক মৃ*ত্যু হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ইসলামপুর ২নং ওয়ার্ড খতিবনগর এলাকায় রাজখালী খালে এ ঘটনা ঘটে। মিনহাজ একই এলাকার মুহাম্মদ ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।জানা যায়, গত তিন দিন আগে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মাদ্রাসার হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। আজ সকাল ১১টার দিকে তাকে আবার মাদ্রাসায় নিয়ে আসার কথা ছিল। কিন্তু সকাল ৯ টার দিকে মিনহাজ বাড়িতে সাইকেল রেখে বন্ধুর সঙ্গে বেরিয়ে যায়।এলাকার রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় সে খালে পড়ে যায়। সঙ্গে থাকা বন্ধু পেছনে ফিরে তাকাতেই দেখে মিনহাজ খালের পানিতে ডুবে যাচ্ছে। তখন সে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে মিনহাজকে উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যেতে চাইলে খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ লা*শ আটকে রাখে। এতে দিশেহারা হয়ে পড়ে পরিবার এলাকার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে, এরপর নেতারা রাঙ্গুনিয়া থানার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম বলেন, মুহাম্মদ মিনহাজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। অল্প সময়ের মধ্যেই সে চার পারা পবিত্র কোরআন হিফজ করেছিল। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ জহির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙ্গুনিয়া লেখে পড়ে মাদ্রাসা ছাত্রে মৃত্যু