জনতার অনলাইন প্রেস ক্লাব

ক্রিকেট

রবি বোলার হান্ট ২০২৬-এর চূড়ান্ত বিজয়ীদের তালিকায় গোলাপগঞ্জের আরাফাত রহমান

 সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তরুণ ক্রিকেটার আরাফাত রহমান। দেশের ক্রিকেটাঙ্গনে প্রতিভাবান পেস বোলার অন্বেষণের অন্যতম আয়োজন ‘রবি বোলার হান্ট ২০২৬’-এর চূড়ান্ত বিজয়ী ২১ জনের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।আরাফাত রহমান গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের কৃতী সন্তান। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আরাফাত। জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের একজন হিসেবে নির্বাচিত হওয়া তাঁর ক্রিকেট ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অর্জন।আরাফাতের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করছেন তাঁর নিজ এলাকা মুকিতলা, লক্ষণাবন্দ ইউনিয়ন, গোলাপগঞ্জসহ সিলেটের ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রত্যাশা, এই অর্জন তাঁকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।আরাফাতের সাফল্য আবারও প্রমাণ করেছে, যথাযথ সুযোগ, প্রশিক্ষণ ও অধ্যবসায় থাকলে প্রত্যন্ত অঞ্চলের তরুণরাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন। দেশের ক্রিকেটের বিকাশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।গোলাপগঞ্জবাসীর প্রত্যাশা, আরাফাত রহমান তাঁর প্রতিভা ও পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রেখে একদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবেন।তাঁর এই অর্জনে গর্বিত মুকিতলা, গর্বিত লক্ষণাবন্দ, গর্বিত গোলাপগঞ্জ, গর্বিত সিলেট।

 রবি বোলার হান্ট ২০২৬-এর চূড়ান্ত বিজয়ীদের তালিকায় গোলাপগঞ্জের আরাফাত রহমান