জনতার অনলাইন প্রেস ক্লাব

প্রান্ত পারভেজের অভিযোগ ঘটনাস্থলে একটি তাজা গুলি পড়ে থাকতে দেখা যায়

পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ

পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ

রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকার সবুজ বাংলা এলাকায় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

সাংবাদিক প্রান্ত পারভেজের দাবি, আনুমানিক রাত ২টার দিকে হেলমেট পরা চারজন অজ্ঞাত ব্যক্তি তার বাসায় প্রবেশ করে রুমের গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একটি তাজা গুলি পড়ে থাকতে দেখা যায় বলে তিনি জানান।

প্রান্ত পারভেজের অভিযোগ, তাকে ভয়ভীতি দেখানো এবং ক্ষতি করার উদ্দেশ্যেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাংবাদিকের বাসায় প্রবেশ করে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও নিন্দা দেখা দিয়েছে।

 সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক প্রান্ত পারভেজ ও স্থানীয় সাংবাদিকরা।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকার সবুজ বাংলা এলাকায় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির রিপোর্টার সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।সাংবাদিক প্রান্ত পারভেজের দাবি, আনুমানিক রাত ২টার দিকে হেলমেট পরা চারজন অজ্ঞাত ব্যক্তি তার বাসায় প্রবেশ করে রুমের গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একটি তাজা গুলি পড়ে থাকতে দেখা যায় বলে তিনি জানান।প্রান্ত পারভেজের অভিযোগ, তাকে ভয়ভীতি দেখানো এবং ক্ষতি করার উদ্দেশ্যেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।সাংবাদিকের বাসায় প্রবেশ করে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও নিন্দা দেখা দিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক প্রান্ত পারভেজ ও স্থানীয় সাংবাদিকরা।ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের অভিযোগ
0:00 0:00
1.0x