কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান উৎসবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বীন মোহাম্মাদ (সবুজ), মেহেদী হাসান ও মাহমুদ সিয়ামের সাফল্য
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত '২য় জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬'-এ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় পুরো দেশের মধ্যে সেরা ৫-এ (Top 5 Teams) জায়গা করে নিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল 'Earth Alliance'।
দলের তিন শিক্ষার্থী দ্বীন মোহাম্মাদ (সবুজ), মেহেদী হাসান এবং মাহমুদ সিয়াম যৌথভাবে এই বড় গৌরব অর্জন করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব (IUSC) কর্তৃক আয়োজিত এই বিজ্ঞানের আসরটি গত ১১ মে, ২০২৬ তারিখে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সারাদেশে থেকে আসা অসংখ্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে তরুণ এই তিন শিক্ষার্থী তাদের উদ্ভাবনী পোস্টার প্রেজেন্টেশন 'Econex' সফলভাবে উপস্থাপন করেন।
কোনো শিক্ষকের প্রত্যক্ষ মেন্টরশিপ ছাড়াই দ্বীন মোহাম্মাদ সবুজ, মেহেদী হাসান ও মাহমুদ সিয়ামের নিজস্ব উদ্যোগ, দারুণ টিমওয়ার্ক এবং মেধার জোরে অর্জিত এই সফলতা জাতীয় পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সুনাম বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অর্জিত এই অনন্য পারফরম্যান্সের জন্য আয়োজকদের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
এই অর্জন সম্পর্কে টিম সদস্যরা জানান, পুরো প্রতিযোগিতাটি তাদের জন্য দারুণ এক শেখা, অভিজ্ঞতা অর্জন ও উদ্ভাবনের মাধ্যম ছিল। তাদের এই সফলতা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও গবেষণা ও নতুন প্রযুক্তির চর্চায় অনুপ্রাণিত করবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

মতামত