দারুল আরকাম মাদরাসার শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভূক্তির আশ্বাস ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক
মো রাকিব হোসেন :
দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আল্লামা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী
তিনি বলেন, দারুল আরকাম মাদরাসার শিক্ষক-শিক্ষিকারা সারা দেশে নিরলসভাবে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
ইফার প্রকল্প পরিচালক মো. আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে এবং সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সিনিয়র সদস্য মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, বোর্ড সদস্য মুফতি আজাহারুল ইসলাম ও মুফতি শরীফ উল্লাহ
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফা সচিব শেখ মুর্শিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ইফা পরিচালক মো. মহিউদ্দিন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতি জয়নুল আবেদীন, প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারি
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে কতিপয় দাবি তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম ছিল দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল ও উপবৃত্তির ব্যবস্থা করা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত