কক্সবাজারের ঈদগাহ বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবিদ আহমদ (পিতা: আব্দুল হক)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার হাইল ইসলামপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে কক্সবাজারের ঈদগাহ বাসস্ট্যান্ড এলাকা থেকে আবিদ নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
হঠাৎ করে আবিদের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাঁকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
কেউ আবিদের সন্ধান পেলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের মোবাইল নাম্বার গুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নাম্বার।
- ০১৭৭৫৬১৫৯৩৪
- ০১৭৩৪৩৯৮০৮৮
- ০১৬০৬৪২০৩৪০
নিখোঁজ আবিদকে খুঁজে পেতে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ারও তাঁর পরিবারের কাছে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত