জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সাভারে আশুলিয়ায় ৩১৫ পিস ইয়াবা ও সাড়ে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

সাভারে আশুলিয়ায় ৩১৫ পিস ইয়াবা ও সাড়ে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
১৩/১১/২০২৬

সাভারে আশুলিয়ায় ৩১৫ পিস ইয়াবা ও সাড়ে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ঢাকার সাভারে আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. বদরুল হাসান দিপু (৪৬) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার, সাড়ে ১১ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার মিজান প্লাজার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম।

গ্রেপ্তারকৃত মো. বদরুল হাসান দিপু গোপালগঞ্জের কোটালীপাড়া থানার হিরন এলাকার আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার মিজান প্লাজার একটি ভাড়া বাসায় মাদক কেনাবেচার খবর পায় পুলিশ। পরে সেখানে এসআই আনোয়ার হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই মো. জহুরুল ইসলাম, এএসআই ছামান মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বদরুল হাসান দিপুকে আটক করা হয়। 

পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার একটি লাল-কালো কাপড়ের ব্যাগ থেকে ২০টি পলিথিনের পোটলায় রাখা সাড়ে ১১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা ও কন্ট্রোলারের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯৪ হাজার ৫০০ টাকা এবং চোলাই মদের মূল্য ৬ হাজার ৯০০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৪০০ টাকা।

এদিকে, সিডিএমএস যাচাই করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলার তথ্য পেয়েছে পুলিশ। এর মধ্যে ২০২৪ সালে গাজীপুরের বাসন থানায় এবং ২০১৯ সালে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। এ ছাড়া ২০১৭ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম জানান, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ইয়াবা, ইয়াবা কন্ট্রোলার, চোলাই মদ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


সাভারে আশুলিয়ায় ৩১৫ পিস ইয়াবা ও সাড়ে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
সাভারে আশুলিয়ায় ৩১৫ পিস ইয়াবা ও সাড়ে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ঢাকার সাভারে আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. বদরুল হাসান দিপু (৪৬) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার, সাড়ে ১১ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার মিজান প্লাজার দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম।গ্রেপ্তারকৃত মো. বদরুল হাসান দিপু গোপালগঞ্জের কোটালীপাড়া থানার হিরন এলাকার আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার মিজান প্লাজার একটি ভাড়া বাসায় মাদক কেনাবেচার খবর পায় পুলিশ। পরে সেখানে এসআই আনোয়ার হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই মো. জহুরুল ইসলাম, এএসআই ছামান মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বদরুল হাসান দিপুকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ পিস ইয়াবা কন্ট্রোলার ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বাসার একটি লাল-কালো কাপড়ের ব্যাগ থেকে ২০টি পলিথিনের পোটলায় রাখা সাড়ে ১১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা ও কন্ট্রোলারের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯৪ হাজার ৫০০ টাকা এবং চোলাই মদের মূল্য ৬ হাজার ৯০০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৪০০ টাকা।এদিকে, সিডিএমএস যাচাই করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলার তথ্য পেয়েছে পুলিশ। এর মধ্যে ২০২৪ সালে গাজীপুরের বাসন থানায় এবং ২০১৯ সালে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। এ ছাড়া ২০১৭ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম জানান, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ইয়াবা, ইয়াবা কন্ট্রোলার, চোলাই মদ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাভারে আশুলিয়ায় ৩১৫ পিস ইয়াবা ও সাড়ে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
0:00 0:00
1.0x