শরীয়তপুরের ডামুড্যা বাজার প্রধান সড়কগুলো অপেক্ষাকৃত সরু হওয়ায় এখানে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো। বিশেষ করে প্রয়োজন ও অপ্রয়োজনে ইজিবাইক, অটো-ভ্যানসহ বিভিন্ন যান ভেতরে প্রবেশ করায় সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। তবে সাম্প্রতিক সময়ে ডামুড্যা বাজার বণিক সমিতির নতুন কমিটির সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে এখন সম্পূর্ণ যানজটমুক্ত ও শান্তিপূর্ণ এক ডামুড্যা বাজার দেখা যাচ্ছে।
গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সরেজমিন ডামুড্যা বাজারে গিয়ে দেখা যায়, বাজারের প্রধান সড়কগুলোতে নেই চিরচেনা সেই যানজট আর হর্ন ও কোলাহলের বিশৃঙ্খলা। ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন দোকানে প্রবেশ করে নির্বিঘ্নে কেনাকাটা করছেন।
বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, ডামুড্যা বাজার বণিক সমিতির নতুন কমিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। যানজট নিরসনে সপ্তাহের দুই দিন রবিবার ও বৃহস্পতিবার বাজারের প্রধান সড়কগুলোর ভেতরে সব ধরনের অটো, ইজিবাইক ও ভ্যান প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক ক্রেতা ও ব্যবসায়ী সন্তোষ প্রকাশ করে বলেন,যানজট নিরসনের জন্য এই পদক্ষেপটি আরো আগে নেওয়া উচিত ছিল। নতুন বণিক সমিতির কমিটিকে আমি সাধুবাদ জানাই বাজারে এখন কোন কোলাহল যানজট না থাকায় আমরা সহজে দোকানে গিয়ে কেনাকাটা করতে পারছি।ব্যবসায়ীরা বলেন আমাদের কোনো সমস্যা হচ্ছে না ক্রয়-বিক্রয়, অনেক ব্যবসায়ীই এই নিয়ম প্রতিদিন কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে যানজট নিয়ন্ত্রণে নিয়োজিত ট্রাফিক সিকিউরিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মীরা তাদের অভিজ্ঞতা জানিয়ে বলেন,আমরা সাধ্যমত চেষ্টা করছি বাজারের ভেতরে সিদ্ধ পরিবহনগুলো না প্রবেশ করতে না পারে। তবে কিছু ড্রাইভার আছে মিথ্যা কথা বলে আইন অমান্য করে জোরপূর্বক বাজারে প্রবেশ করে এমনকি বাধা দিতে গেলে তারা গায়ে হাত তোলে ধাক্কা দিয়ে চলে যায় আমরা উপজেলার বিএনপি'র আহবায়ক কমিটির সদস্যদের অবগত করেছি বিষয়টি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তারা যেন কোন একটি পদক্ষেপ নেন।
ডামুড্যা বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আশা, বণিক সমিতির এই কঠোর অবস্থান এবং প্রশাসনের সহযোগিতায় বাজারটি চিরতরে যানজটমুক্ত থাকবে এবং সাধারণের যাতায়াত আরও সুগম হবে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত