চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কিশোরদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার বিনোদন ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার মা মনি হাসপাতাল সংলগ্ন কিক অফ ফুটসাল টার্ফ, আমিরাবাদে এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সালাহ উদ্দীন হিরু।
এ সময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের টিম ম্যানেজার, খেলোয়াড় এবং টিম অফিসিয়াল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার কিশোর ও তরুণরা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে এবং সমাজে ইতিবাচক ও সুস্থ সংস্কৃতির চর্চা বাড়বে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত