জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শিক্ষার্থীদের মেধা বিকাশে পদুয়ায় এস.আই. চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশে পদুয়ায় এস.আই. চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় এস.আই. চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এস.আই. চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময়  উপস্থিত ছিলেন সিকো গ্রুপের এম.ডি ও এস.আই. চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী এ.এম.এম. সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গণি। তাঁর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ ছাড়া আয়োজক কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে পরীক্ষা পরিদর্শন করেন ফাউন্ডেশনের দাতা সদস্য মো. মোহসীন চৌধুরী, আকতার কামাল পারভেজ, রতন দাশ, মো. সব্বির আহমেদ, নুরুল ইসলাম সিকদার, নুরুল আলম কোম্পানি, অ্যাডভোকেট রনজয় মিত্র, কাজী জসিম, মো. আমানুল হক, সাতকানিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব, অলক কান্তি দাশ ও মো. ফেরদৌসসহ আরও অনেকে।

এবারের বৃত্তি পরীক্ষায় পদুয়া ইউনিয়নের ২৩টি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির ২১৪ জন এবং ৯টি স্কুল ও মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই শ্রেণি মিলিয়ে মোট ৩৬৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

পরিদর্শনকালে উপস্থিত অতিথি ও স্থানীয় প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা শিক্ষাক্ষেত্রে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য এস.আই. চৌধুরী ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অন্যদিকে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করে। আয়োজকদের এ উদ্যোগকে তারা মেধা যাচাই ও নিজেদের যোগ্যতা বিকাশের একটি ইতিবাচক সুযোগ হিসেবে দেখছে।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে পদুয়া ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, মেধা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


শিক্ষার্থীদের মেধা বিকাশে পদুয়ায় এস.আই. চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় এস.আই. চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এস.আই. চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এসময়  উপস্থিত ছিলেন সিকো গ্রুপের এম.ডি ও এস.আই. চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী এ.এম.এম. সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম।বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গণি। তাঁর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।এ ছাড়া আয়োজক কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের মধ্যে পরীক্ষা পরিদর্শন করেন ফাউন্ডেশনের দাতা সদস্য মো. মোহসীন চৌধুরী, আকতার কামাল পারভেজ, রতন দাশ, মো. সব্বির আহমেদ, নুরুল ইসলাম সিকদার, নুরুল আলম কোম্পানি, অ্যাডভোকেট রনজয় মিত্র, কাজী জসিম, মো. আমানুল হক, সাতকানিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আইয়ুব, অলক কান্তি দাশ ও মো. ফেরদৌসসহ আরও অনেকে।এবারের বৃত্তি পরীক্ষায় পদুয়া ইউনিয়নের ২৩টি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির ২১৪ জন এবং ৯টি স্কুল ও মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই শ্রেণি মিলিয়ে মোট ৩৬৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।পরিদর্শনকালে উপস্থিত অতিথি ও স্থানীয় প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা শিক্ষাক্ষেত্রে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য এস.আই. চৌধুরী ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।অন্যদিকে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করে। আয়োজকদের এ উদ্যোগকে তারা মেধা যাচাই ও নিজেদের যোগ্যতা বিকাশের একটি ইতিবাচক সুযোগ হিসেবে দেখছে।এ ধরনের উদ্যোগের মাধ্যমে পদুয়া ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, মেধা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষার্থীদের মেধা বিকাশে পদুয়ায় এস.আই. চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা
0:00 0:00
1.0x