জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

এসএমসির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

 এসএমসির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জগন্নাথ পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির(এসএমসি) সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উত্তর বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর আলম,সহসভাপতি মো:এমরান হোসেন এবং সভাপতি শাইখ মো:আনোয়ার হোসাইন।এ সময় তাঁরা প্রধান শিক্ষকের দায়িত্বশীলতা,আন্তরিকতা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার উদ্যোগের প্রশংসা করেন।

তাঁরা বলেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা,শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।তাঁরা আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।ফুলেল শুভেচ্ছা পেয়ে প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লা শুভেচ্ছা জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন,শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ব্যক্তিরা বিদ্যালয়ের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


এসএমসির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জগন্নাথ পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির(এসএমসি) সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উত্তর বালাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর আলম,সহসভাপতি মো:এমরান হোসেন এবং সভাপতি শাইখ মো:আনোয়ার হোসাইন।এ সময় তাঁরা প্রধান শিক্ষকের দায়িত্বশীলতা,আন্তরিকতা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার উদ্যোগের প্রশংসা করেন।তাঁরা বলেন,একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা,শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।তাঁরা আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।ফুলেল শুভেচ্ছা পেয়ে প্রধান শিক্ষক মো:জাহাঙ্গীর হোসেন মোল্লা শুভেচ্ছা জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন,শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ব্যক্তিরা বিদ্যালয়ের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
এসএমসির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
0:00 0:00
1.0x