বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক অসুস্থ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের পক্ষ থেকে সহ কর্মীদের দোয়া কামনা
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি গাজীপুরের সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।
সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি বাসন মেট্রো থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজ তাঁর আশু রোগমুক্তি কামনা করেছেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত