মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় ২৯টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঢেউটিন, বিবাহের উপহারসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে লোহাগাড়ার মডার্ন কমিউনিটি সেন্টারে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল ইসলাম।
ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. নুরুল আলম।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মুন্সী ফরিদ উদ্দিন চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফকাত বিন হাবীব।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন, অসহায় মানুষের আবাসন সমস্যা নিরসন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। প্রবাসীদের অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত