জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

২০ বছর পর গোপালগঞ্জে ফের লগি-বৈঠার তাণ্ডব জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশের গাড়িতে ভাঙচুর

 ২০ বছর পর গোপালগঞ্জে ফের লগি-বৈঠার তাণ্ডব জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশের গাড়িতে ভাঙচুর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া; লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ


২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবের দীর্ঘ ২০ বছর পর আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখল গোপালগঞ্জবাসী। সকালে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে অবস্থান নিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরের বিভিন্ন পয়েন্টে হেলমেট পরিহিত অবস্থায় স্লোগান দিয়ে মহড়া দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

স্থানীয় সাংবাদিকরা জানান, বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে সশস্ত্র মিছিল করে তারা। কর্মসূচির শুরুতেই তারা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত 'জুলাই স্মৃতিস্তম্ভ' ভাঙচুর করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়।

তাণ্ডবের একপর্যায়ে আন্দোলনকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'হাদি চত্বরের' নামফলকও ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ এবং প্রেসক্লাবের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল অবরোধ করে রাখা হয়।

বিক্ষোভ চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর উঠে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করে এবং সাঁজোয়া যানটির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেয়। এ ঘটনায় পুরো শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


২০ বছর পর গোপালগঞ্জে ফের লগি-বৈঠার তাণ্ডব জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশের গাড়িতে ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া; লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবের দীর্ঘ ২০ বছর পর আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখল গোপালগঞ্জবাসী। সকালে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে অবস্থান নিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরের বিভিন্ন পয়েন্টে হেলমেট পরিহিত অবস্থায় স্লোগান দিয়ে মহড়া দেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।স্থানীয় সাংবাদিকরা জানান, বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে সশস্ত্র মিছিল করে তারা। কর্মসূচির শুরুতেই তারা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত 'জুলাই স্মৃতিস্তম্ভ' ভাঙচুর করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়।তাণ্ডবের একপর্যায়ে আন্দোলনকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয়। পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'হাদি চত্বরের' নামফলকও ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ এবং প্রেসক্লাবের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল অবরোধ করে রাখা হয়।বিক্ষোভ চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর উঠে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও একটি পুলিশ বক্সের কাচ ভাঙচুর করে এবং সাঁজোয়া যানটির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেয়। এ ঘটনায় পুরো শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
২০ বছর পর গোপালগঞ্জে ফের লগি-বৈঠার তাণ্ডব জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশের গাড়িতে ভাঙচুর
0:00 0:00
1.0x