জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মেলান্দহে আন্ত: উপজেলা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

মেলান্দহে আন্ত: উপজেলা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

মেলান্দহে আন্তঃ উপজেলা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

মাহমুদপুর ইউনিয়ন যুব একাদশ ও কুলিয়া ইউনিয়ন যুব একাদশের মধ্যে অনুষ্ঠিত হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ।

জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৩নং মাহমুদপুর ইউনিয়ন যুব একাদশ বনাম ২নং কুলিয়া ইউনিয়ন যুব একাদশ। মাহমুদপুর কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফুটবলপ্রেমীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জিয়াউল কবীর জিন্নাহ, শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা এবং জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।

প্রধান অতিথির উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক, সামাজিক অবক্ষয় ও অসুস্থ বিনোদন থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাটি উদ্বোধন করেন জনাব শাহিনুর ইসলাম শাহিন, সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহমুদপুর ইউনিয়ন শাখা, মাওলানা লোকমান হোসেন আমির ২ নং কুলিয়া ইউনিয়ন শাখা, আরিফুল ইসলাম ,সভাপতি ইসলামী ছাত্রশিবির মেলান্দহ উপজেলা শাখাসহ মাহমুদপুর ও কুলিয়া ইউনিয়নের জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ।

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি যুবসমাজের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে উঠবে।

উল্লেখ্য, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠারও অন্যতম মাধ্যম। মেলান্দহ উপজেলা যুব বিভাগের এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২নং কুলিয়া ইউনিয়ন যুব একাদশের জালে দুর্দান্ত একটি গোল করে এগিয়ে গেল ৩নং মাহমুদপুর ইউনিয়ন যুব একাদশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


মেলান্দহে আন্ত: উপজেলা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
মেলান্দহে আন্তঃ উপজেলা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিতমাহমুদপুর ইউনিয়ন যুব একাদশ ও কুলিয়া ইউনিয়ন যুব একাদশের মধ্যে অনুষ্ঠিত হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ।জামালপুরের মেলান্দহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা যুব বিভাগের উদ্যোগে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৩নং মাহমুদপুর ইউনিয়ন যুব একাদশ বনাম ২নং কুলিয়া ইউনিয়ন যুব একাদশ। মাহমুদপুর কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফুটবলপ্রেমীরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জিয়াউল কবীর জিন্নাহ, শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা এবং জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।প্রধান অতিথির উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মাদক, সামাজিক অবক্ষয় ও অসুস্থ বিনোদন থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাটি উদ্বোধন করেন জনাব শাহিনুর ইসলাম শাহিন, সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহমুদপুর ইউনিয়ন শাখা, মাওলানা লোকমান হোসেন আমির ২ নং কুলিয়া ইউনিয়ন শাখা, আরিফুল ইসলাম ,সভাপতি ইসলামী ছাত্রশিবির মেলান্দহ উপজেলা শাখাসহ মাহমুদপুর ও কুলিয়া ইউনিয়নের জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ।আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি যুবসমাজের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে উঠবে।উল্লেখ্য, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠারও অন্যতম মাধ্যম। মেলান্দহ উপজেলা যুব বিভাগের এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করেন।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ২নং কুলিয়া ইউনিয়ন যুব একাদশের জালে দুর্দান্ত একটি গোল করে এগিয়ে গেল ৩নং মাহমুদপুর ইউনিয়ন যুব একাদশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মেলান্দহে আন্ত: উপজেলা যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
0:00 0:00
1.0x