সত্যি কথা বলতে কি,
সাংবাদিকের কলম যখন আপনার পক্ষে লেখে,
তখন সাংবাদিক আপনার কাছে "ভাই" হয়ে যায়।
আর যখন সেই একই কলম সত্যিটা লিখে,
আপনার বিপক্ষে চলে যায়,
তখন সেই সাংবাদিকই হয়ে যায় আপনার শত্রু।
বিপদে পড়লে সাংবাদিককে ফোন দেয়,
নিউজ করাতে চায়,
আর বিপদ কেটে গেলে —
সেই সাংবাদিককেই মামলা দিয়ে,
হুমকি দিয়ে,
অপমান করে দূরে ঠেলে দেয়।
অথচ এই সাংবাদিকরাই,
নিজের জীবনের ঝুঁকি নিয়ে,
রাত-দিন ছুটে বেড়ায় শুধু আপনার সত্যটা মানুষের সামনে আনার জন্য।
টিস্যু দিয়ে হাত মুছে ফেলে দেওয়া যায় ভাই,
কিন্তু কলমের লেখা মুছে ফেলা যায় না।
সাংবাদিককে ব্যবহার করবেন না, সম্মান করতে শিখুন।
কারণ আজ যাকে ফেলে দিচ্ছেন, কাল তারই দরকার হবে আপনার।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত