জনতার অনলাইন প্রেস ক্লাব

শেরপুর সীমান্তে বিজিবি’র দুই পৃথক অভিযান মদ ও ভারতীয় সাবান জব্দ।

শেরপুর সীমান্তে বিজিবি’র দুই পৃথক অভিযান মদ ও ভারতীয় সাবান জব্দ।

শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জনসন বেবি সাবান এবং ১১৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার পৃথক দুটি স্থানে এসব অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শ্রীবরদী উপজেলার ডুমুরতলা সীমান্তে প্রথম অভিযানটি পরিচালিত হয়। সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নিয়ে তা নস্যাৎ করে দেয় এবং বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান উদ্ধার করে। জব্দকৃত এসব জনসন বেবি সাবানের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

একই দিনে চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার গলাচিপা নামক স্থানে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত এই মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং দেশ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই আপসহীন অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শেরপুর সীমান্তে বিজিবি’র দুই পৃথক অভিযান মদ ও ভারতীয় সাবান জব্দ।

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শেরপুরের শ্রীবরদী সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জনসন বেবি সাবান এবং ১১৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার পৃথক দুটি স্থানে এসব অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শ্রীবরদী উপজেলার ডুমুরতলা সীমান্তে প্রথম অভিযানটি পরিচালিত হয়। সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী পাচারের চেষ্টা করলে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নিয়ে তা নস্যাৎ করে দেয় এবং বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান উদ্ধার করে। জব্দকৃত এসব জনসন বেবি সাবানের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।একই দিনে চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার গলাচিপা নামক স্থানে দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধারকৃত এই মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং দেশ ও সীমান্ত সুরক্ষায় বিজিবির এই আপসহীন অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শেরপুর সীমান্তে বিজিবি’র দুই পৃথক অভিযান মদ ও ভারতীয় সাবান জব্দ।
0:00 0:00
1.0x