চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক্সেস রোড এলাকায় ইয়াবা ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়। রবিবার রাত সাড়ে নয়টার দিকে মো. মুরাদ প্রকাশ ইয়াবা মুরাদ ও মো. জসিম প্রকাশ টোকাই জসিম গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
এতে উভয় গ্রুপের প্রায় ১০ জন আহত হয়৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গোলাগুলির ভিডিওতে দেখা যায় দেশীয় অস্ত্র সহ দুপক্ষে গোলাগুলিতে লিপ্ত।
ওই ঘটনায় কয়েক ঘন্টা পর বাকলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চান্দ মিয়া মুন্সি লেইন থেকে গ্রেপ্তার করা হয় একপক্ষের প্রধান জসিমকে। তবে এখনো ধরা পরেনি মুরাদ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত