সায়েম হাসান নামটা শুধু নামে নয়, এই নামের সঙ্গে জড়িয়ে আছে গরিব-দুঃখী, অসহায় মানুষের প্রাণ।আমেরিকান প্রবাসী হলেও তার মনটা পড়ে আছে বাংলাদেশের মাটিতে, চাঁদপুর কচুয়ার মাটিতে। তিনি প্রবাসে থাকেন ঠিকই, কিন্তু তার চিন্তা-ভাবনা সবটাই এলাকার মানুষকে ঘিরে।কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কার কী সমস্যা, কার ঘরে চাল নেই - এসব খোঁজ-খবর নেওয়াই যেন তার প্রতিদিনের কাজ। গরিব-দুঃখী অসহায় মানুষদের প্রতি তার এমনই টান, যা ভাষায় প্রকাশ করা যায় না।অবাক করার বিষয় হচ্ছে, নিজের যে স্থায়ী বাড়িটি রয়েছে, সেই বাড়িটি এখনো তিনি মেরামত করেননি। নিজের স্বপ্ন ছোঁয়া একটা বাড়িও আজও করেননি। শুধু জনতা, জনতা, জনতা করে যাচ্ছেন। নিজের জন্য নয়, মানুষের জন্যই তার সব ভাবনা।মাদক, ইভটিজিং, সন্ত্রাস দমনে তিনি সবসময় অটল। এলাকার সচেতন মহলের মানুষকে সবসময় সার্বিক সহযোগিতা ও সাহস জুগিয়ে যান তিনি। এলাকাকে মাদকমুক্ত করতে তার ভূমিকা সবার মুখে মুখে।আপনারা জানেন, কিছুদিন আগে মাদকের বিরুদ্ধে একটি ছোট্ট পোস্ট করার কারণে, তার একটি ঘর পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। তারপরও তিনি এক পাও পিছপা হননি। অন্যায়ের বিরুদ্ধে তিনি আগের মতোই সোচ্চার।আজ সেই সায়েম হাসান ভাই ফোনে সবার কাছে দোয়া চেয়েছেন।তিনি বলেছেন, "আমি প্রবাসে থাকলেও আমার মনটা কচুয়ায় পড়ে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমৃত্যু গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে পারি।"এলাকাবাসীর একটাই কথা - সায়েম হাসানের মতো মানুষরা আছে বলেই এখনো মানবতা বেঁচে আছে।প্রিয় কচুয়াবাসী, আসুন আমরা সবাই সায়েম হাসান ভাইয়ের জন্য দোয়া করি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।