মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো:জামাল উদ্দিন শেখ (৮৩) ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।স্থানীয়ভাবে জামাল মাস্টার নামে পরিচিত এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শিক্ষকতা জীবনের প্রায় চার দশক তিনি ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন।এ বিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী ছিলেন তিনি।
দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও নৈতিকতার পাঠ দিয়েছেন জামাল উদ্দিন শেখ।স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি কনকসার ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
শুক্রবার বাদ মাগরিব ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।পরে তাঁকে মশদগাঁও কবরস্থানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে সাবেক শিক্ষার্থী,সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনের জন্য স্থানীয়দের কাছে তিনি শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।তাঁর মৃত্যুতে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবংশোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত