গাইবান্ধায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, গাইবান্ধার আয়োজনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তাদের অংশগ্রহনের মাধ্যমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, গাইবান্ধা জেলা সভাপতি ও কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বলেন, ডিজিটাল সেন্টারের সেবা আরও সহজীকরণ, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য জেলার সকল উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। ফোরামের সাংগঠনিক সম্পাদক জানান সকল উদ্যোক্তাকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানান। একে একে সকল উদ্যোক্তাগন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিগত দিনের সেবার অভিজ্ঞতা তুলে ধরে বর্তমান সেবার মান উন্নয়ন ও আরও সহজলভ্য করার বিষয়ে বিভিন্ন সুপরামর্শ আদান-প্রদান করেন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ফোরামের নারী বিষয়ক সম্পাদক জানান নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি চিহ্নিত সমস্যাগুলো সমাধানে উদ্যোক্তা ফোরামের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সাঘাটার উদ্যোক্তাসহ অন্যান্য উদ্যোক্তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বর্তমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন, উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা এবং ডিজিটাল সেন্টারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সকলে মতবিনিময় করেন। উদ্যোক্তাগন বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার সাধারণ মানুষের দোরগোড়ায় তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের জন্য সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত